সাতক্ষীরা 11:47 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

চাঁদাবাজির কারনে প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:38:24 pm, Wednesday, 21 June 2023 230 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ ভারতীয় আমদানি জাত পণ্যবাহী ট্রাক থেকে ২০০ রূপি হারে চাঁদা নেওয়ার প্রতিবাদে বুধবার ২১শে জুন সকাল দশটা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা ভোমরা স্থলবন্দরে আমদানি রাপ্তানী কার্যক্রম বন্ধ ছিল। ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোন পূর্ব ঘোষনা ছাড়াই সকাল থেকে ভারতীয় ট্রাক প্রতি ২০০ রুপি করে চাঁদা আদায় শুরু করলে ভারতীয় ট্রাক চালকরা বন্দরের জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাক আড় করে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। পরে চাঁদা না নেয়ার শর্তে আমদানি রপ্তানি কার্যক্রম আবারো শুরু হয়েছে।

ভোমরা স্থল বন্দর আমদানিকারক সমিতির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জানান, এর আগে চলতি মাসের প্রথম দিকে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায়ের সিদ্ধান্ত নিলে ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশন এ ধরনের চাঁদা দাবির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। যার কারণে গত ৮ই জুন থেকে ভারতীয় ট্র্যাক থেকে ভোমরা সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশন চাঁদা আদায় করতে ব্যর্থ হয়। এমন কি ভোমরা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতি এ ধরনের চাঁদাবাজির তীব্র প্রতিবাদ জানায়।

কিন্তু বুধবার সকাল দশটায় হঠাৎ ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায় শুরু করলে উভয় দেশের আমদানি রপ্তানি কারকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যার কারণে ভারতীয় ট্রাক ড্রাইভাররা জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাক আড় করে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর চাঁদা না নেয়ার শর্তে আবারো আমাদানীরপ্তানী কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, কোন পূর্ব ঘোষনা ছাড়াই সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নামে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায় শুরু করলে আমদানিকারকরা আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ করে দেয়। পরে চাঁদা না নেয়ার শর্তে আবারো শুরু হয় বন্ধরের স্বাভাবিক কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে জানান, একটি মহল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

চাঁদাবাজির কারনে প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

আপডেট সময় : 07:38:24 pm, Wednesday, 21 June 2023