সাতক্ষীরা 8:22 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেবহাটায় সাংবাদিকের ভাইঝির স্ট্রোকে মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:39:41 pm, Friday, 26 May 2023 577 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে অজিবর রহমান :দেবহাটায় সাংবাদিকের ভাইঝির স্ট্রোকে মৃত্যু হয়েছে। আকষ্মিক এই মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহল গভীর শোক জানিয়েছেন। দৈনিক পত্রদূত পত্রিকার দেবহাটা প্রতিনিধি আকতার হোসেন ডাবলুর ভাইঝি ও দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনির বড় মেয়ে মেধাবী শিক্ষার্থী আফরুনা সুলতানা সুপ্তি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর। সে ঢাকায় বিসিএস পরীক্ষা দেয়ার জন্য গিয়েছিল। বিসিএস পরীক্ষা শেষ করে ২৭ মে তার বাড়ি ফিরে আসার কথা ছিল। গত বৃহস্পতিবার দুপুরের পরে সুপ্তি ঢাকায় তার ভাড়া বাসায় বাথরুমে থাকা অবস্থায় আকষ্মিক স্ট্রোক করে। সেসময় বাথরুমের দরজা ভেঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সুপ্তি খুবই মেধাবী একটা মেয়ে ছিল। তার মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার ২৬ মে সকালে সুপ্তির লাশ বাড়িতে পৌছালে এক হ্নদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। সুপ্তির মৃত্যুর সংবাদ পেয়ে তাদের বাড়িতে ছুটে যান দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আপেল মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষজন। পরে শুক্রবার বাদ জুম্মা নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সুপ্তির মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় সাংবাদিকের ভাইঝির স্ট্রোকে মৃত্যু

আপডেট সময় : 09:39:41 pm, Friday, 26 May 2023