রাজশাহী’র তানোরে হজ্জে গমনাচ্ছুক যাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলঃ
- আপডেট সময় : 06:50:15 pm, Saturday, 20 May 2023 359 300 বার পড়া হয়েছে

এম, শামসুল আলম,
(রাজশাহী জেলা প্রতিনিধি)
আজ রাজশাহী জেলাধীন তানোর উপজেলায় “উপজেলা পরিষদ হলরুমে” স্থানীয়
মাননীয় সাংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান- আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মহোদয়ের পক্ষে পবিত্র হজ্জে গমনাচ্ছুক যাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তৃণমূল জনগোষ্ঠীর আস্থাভাজন- তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এবং সাংসদ প্রতিনিধি- লূৎফর হায়দার রশীদ ময়না মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য- মাঈনূল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক- প্রভাষক আবুল কালাম আজাদ প্রদ্বীপ সরকার, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও এত্র ইউপি চেয়ারম্যান- আব্দুল মতিন প্রমুখ।
মাননীয় এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল হতে- প্রতিবৎসরের ন্যায় তাঁর পক্ষ হতে বিদায়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের পবিত্র ঈমানী মনোভাবাপন্ন কামিয়াব হয়ে সুস্থ্যভাবে নিজ পরিবারে যেন সহিসালামতে ফিরে আসতে পারে; সেজন্য দোয়া ও মঙ্গল কামনা করা হয়।
এবারে তানোর উপজেলা হতে মোট ১০১ (একশত এক) জন নারী-পুরুষের মধ্যে ২৫ জন সরকারী ও ৭৬ জন বেসরকারী পর্যায়ে পবিত্র হজ্জ্ব পালন করতে যাচ্ছেন।।






























