সংবাদ শিরোনাম ::
কেশবপুরে ডিবি পুলিশের হাতে নিষিদ্ধ সাড়ে ৪শ’ কেজি পলিথিনসহ দুই জন আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 09:40:54 pm, Tuesday, 16 May 2023 264 300 বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১৫মে যশোর জেলা ডিবি পুলিশের হাতে নিষিদ্ধ সাড়ে ৪শ’ কেজি পলিথিনসহ দুই জন আটক।
আটকরা হলেন, কেশবপুর উপজেলার বেজডাঙ্গা গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৪) ও সাতবাড়িয়া গ্রামের নাজিম উদ্দিন দফাদারের ছেলে রমজান আলী (৪০)। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর পৌনে ২টার দিকে ডিবি পুলিশের এসআই নুর ইসলাম ও এসআই সাদ্দাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীতের মনিরা খাতুন নামে এক নারীর বাড়িতে অভিযান চালান ।
এ সময় সেখান থেকে তারা সাড়ে ৪শ’ কেজি নিষিদ্ধ পলিথিনসহ উল্লিখিত দুই জনকে আটক করেন। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























