সাতক্ষীরা 10:17 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা দেবহাটায় অপরিপক্ক ৭ টন হিমসাগর ও গোবিন্দভোগ আম বিনষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:49:16 pm, Monday, 1 May 2023 297 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভ্রাম্যমান আদালতে আনুমানিক ৭ টন কেমিক্যাল মিশানো অপরিপক্ক হিমসাগর ও অপরিপক্ক আম জব্দ
করেছে উপজেলা প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে রবিবার ৩০ এপ্রিল ভ্রাম্যমান আদালত উক্ত আম জব্দ করে। পরে সোমবার ১ মে, ২৩ ইং জনসম্মুখে ঐ আমগুলো বিনষ্ট করা হয়। সূত্র জানায়, দেবহাটায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অতি মুনাফার আশায় অপরিপক্ত ও ক্যামিক্যাল দিয়ে পাকানো আম দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। গত কয়েকদিনের অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৩০/০৪/২৩ ইং তারিখ রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সখিপুরস্থ ফায়ার সার্ভিসের অফিসের সামনে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ট্রাক ভর্তি আনুমানিক ৭ টন অপরিপক্ক আম জব্দ করা হয়। এসময় অপরিপক্ক গোবিন্দভোগ ও হিমসাগর আম পেড়ে তা বিক্রির জন্য ক্যামিক্যাল দিয়ে পাঁকানোর বিষয়ে সত্যতা মেলে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এদিকে অভিযানের খবর পেয়ে অসাধু আম ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে জব্দকরা আমগুলো সোমবার জনসম্মুখে বিনষ্ট করে প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। অসাধু ঐ ব্যবসায়ীদেরকে ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত আছ বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তথ্য মতে, আগামী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন থেকে ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি আম পাড়া ও প্রাকৃতিকভাবে পাঁকানো আম বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়েছে।অভিযানকালে ইউএনও জানান, কাঁচা ও ক্যামিক্যাল মিশ্রিত হিমসাগর ও গোবিন্দভোগ অপরিপক্ক আম জব্দ করা হয়। যেসব আম জব্দ করা হয়েছে তার ভিতরের আঁঠি এখনো পুষ্ট হয়নি। তিনি আরো জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট না হয় সেজন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা দেবহাটায় অপরিপক্ক ৭ টন হিমসাগর ও গোবিন্দভোগ আম বিনষ্ট

আপডেট সময় : 06:49:16 pm, Monday, 1 May 2023