সাতক্ষীরা 5:56 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার তালা থেকে সীমানা পিলার সদৃশ্য বস্তু উদ্ধার; প্রতারক চক্রের তিন জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:21:00 pm, Sunday, 30 April 2023 330 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সীমানা পিলার সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম। এর আগে শনিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে জবেদ আলী কারিকর গাজীর বাড়ি থেকে ওই বস্তুটি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুল আলিম জানান, বহুদিন ধরে সীমানা পিলার নিয়ে প্রতারণার ব্যবসা করে আসছে চক্রটি। শনিবার তালা উপজেলার জেঠুয়া গ্রামে একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলার সদৃশ বস্তু ও চক্রের তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা পাইকগাছার উত্তর সলুয়া গ্রামের মৃত উজির আরী ছেলে ইসমাইল আলী শেখ (৬৩), যশোর সদরের গাইদগাছি গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে সাহিদুল ইসলাম (৫৩) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)।

এসময় বাড়ির মালিক জবেদ আলী কারিকর গাজীসহ আরো কয়জন পালিয়ে যায়। এ ঘটনায় তালা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। সীমানা পিলার সদৃশ বস্তু যার উচ্চতা ২৫ ইঞ্চি। নিচে ব্যাস সাড়ে ২২ ইঞ্চি।————

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার তালা থেকে সীমানা পিলার সদৃশ্য বস্তু উদ্ধার; প্রতারক চক্রের তিন জন আটক

আপডেট সময় : 08:21:00 pm, Sunday, 30 April 2023