সাতক্ষীরায় দিনব্যাপী উদ্যান ফসল চাষাবাদ ও মাটির সুরক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : 01:14:45 am, Sunday, 30 April 2023 272 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ “কৃষিই সমৃদ্ধি ফলই বল” এই প্রতিপাদ্যে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পর আওতায় ২২-২৩ অর্থ বছরের দিনব্যাপী উদ্যান ফসল চাষাবাদ ও মাটির সুরক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা ইর্টিকালচার সেন্টার এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনিস্টিউট বিনা সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ মোঃ বাবুল আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ওয়াসীম আহম্মেদ, বিনা সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকতা মোঃ মশিউর রহমান, সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মানুষ সুস্থ থাকতে ফল খাওয়ার বিকল্প নাই। প্রতিটা মানুষের দৈনিক ৫০০ গ্রাম ফল খাওয়ার প্রয়োজন আমরা বাড়ির আঙ্গিনায় একটি করে বিভিন্ন ধরনের ফল গাছ লাগালে সারা বছর ফল খেতে পারবো এবং পরিবারের চাহিদা মিটিয়ে সেখান থেকে আর্থিকভাবে উপর্জন করতে পারবো, সে জন্য দরকার সঠিক জাতের চারা নির্বাচন করা। পরিশেষে আজ থেকে সবাই কে বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গাতে ফল গাছ লাগাবো আহবান জানান।


























