সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা বল্লী ইউনিয়নের বজ্রপাতে সুমন সরদার নামে এক যুবকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 12:07:02 am, Tuesday, 25 April 2023 289 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার সদরে বল্লী ইউনিয়নের বজ্রপাতে সুমন সরদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ২৪ শে এপ্রিল সোমবার দুপুরের দিকে সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমন সরদার ওই গ্রামের ভুট্ট সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী সুমন সরদারের পরিবারের বরাদ দিয়ে জানান, সুমন ঢাকা মেছে থেকে একটি কলেজে পড়াশোনা করতো, ঈদল ফিতরের ছুটিতে ঈদের দুই দিন আগে সে বাড়িতে এসেছে। আজ দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে সুমন নিজেদের উঠানে রোদ্রে শুকাতে দেওয়া কাট তুলছিল এমন সময় হটাৎ উঠানের একটি নারকেল গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় মাত্রারিক্ত তাপে গাছের পাশে থাকা সুমনের মৃত্যু হয়।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























