সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:05:44 pm, Thursday, 30 March 2023 337 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের সপ্তম দিনে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম খান বাবুর পক্ষ থেকে শহরের ইটাগাছা হাটের মোড়ে ৩০০ পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু ভাই। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এ্যাডঃ সাহেদুজ্জামান সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ- সভাপতি আশরাফ খান সফি, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান টিটু, পৌর সহ- সভাপতি আক্তারুল ইসলাম, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিকাশ সরকার, শহর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান সহ নেতৃবৃন্দ।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























