সাতক্ষীরা 4:01 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:33:05 pm, Sunday, 26 March 2023 275 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে অজিবর রহমান কালিগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, শহীদ বীর মুক্তি যোদ্ধাদের কবর জিয়ারত, সারাদেশের ন্যায় সকাল ৯ টায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, এরপরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার- ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় অভিবাদন ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। এরপরে জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ওসি (তদন্ত) এবাদ আলীসহ কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থা, জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, সাংবাদিক সমিতি, বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন, মিশন মহিলা উন্নয়ন সংস্থাসহ উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ।

আপডেট সময় : 11:33:05 pm, Sunday, 26 March 2023