সাতক্ষীরা 5:01 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে পুলিশী অভিযানে এক আসামী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:19:46 am, Thursday, 23 March 2023 306 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:আশাশুনি থানা পুলিশ নিয়মিত মামলার এক আসামীকে আটক করেছে। থানার এসআই বিজন কুমার সরকার জানান, আশাশুনি থানার ১৯নং মামলার নিয়মিত আসামী সদর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর পুত্র আব্দুর রহিম গাজীকে আটক করা হয়। এসআই বিজন আরও জানান, সোমবার সঙ্গীয় ফোর্স নিয়ে দেবহাটায় অবস্থান করি। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহিম গাজীকে দেবহাটার গাজীর হাট থেকে আটক করা হয়। উল্লেখ্য, গত ১২/৩/২৩ তারিখে সকালে শীতলপুর কুলসুমিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ আকরাম হোসেন ও তার সহোদর ভাই আইয়ুব আলী সরদারকে শীতলপুর সাইক্লোন শেল্টারের পাশে রাস্তার উপর মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। এসময় থানার এসআই বিজন কুমার সরকার ঘটনাস্থলে পৌছে আকরাম হোসেন ও আইয়ুব আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে দুইজনকে সাতক্ষীরা হাসপাতালে রেফার করা হয়। এব্যাপারে আকরাম হোসেনের স্ত্রী তানিয়া আকরাম বাদী হয়ে ১৩ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করে। ঐ মামলার পরিপ্রেক্ষিতে দেবহাটার গাজীরহাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী যত দুর্ধর্ষ হোক না কেন তাকে আইনের আওতায় আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে পুলিশী অভিযানে এক আসামী আটক।

আপডেট সময় : 01:19:46 am, Thursday, 23 March 2023