সাতক্ষীরা 10:28 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:02:56 pm, Tuesday, 21 March 2023 252 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা কলারোয়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ে উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। মঙ্গলবার (২১মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়নে ১ম,২য়,৩য় পর্যায়ে ইতিমধ্যে ২২০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে।
এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ১৫৫টি পরিবারকে পূর্ণবাসনের কার্যক্রম চলমান রয়েছে। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আগামী ২২মার্চ ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শুভ উদ্ভোধন করবেন এবং কলারোয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করবেন বলে উপজেলা প্রশাসন নানামূখী কার্যক্রম গ্রহন করেছেন। উপকারভোগী, ইউনিয়ন পরিষদবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সরকারী কর্মকর্তা সহ সকল শ্রেনীর পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২সালে ভূমিহীন-ছিন্নমূল মানুষের বাসস্থানের যে পূর্ণবাসনের ব্যবস্থা করেছিলেন তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সরকারের এ মহতী উদ্যোগকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা নিলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, এসএম জাকির হোসেন, জুলফিকার আলী, সরদার জিল্লুর রহমান, শেখ রাজু রায়হান, আরিফুল হক চৌধুরী, জাহাঙ্গীর আল লিটন, দেলোয়ার হোসেন, তাজউদ্দীন আহমদ রিপন, মোর্তজা হাসান, ফারুক হোসেন রাজ, মোসলেম আহম্মেদ ও আব্দুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

আপডেট সময় : 09:02:56 pm, Tuesday, 21 March 2023