সাতক্ষীরায় ৫ টাকা ভাড়া নিয়ে বিরোধে ভ্যান চালকের ঘুষিতে নিহত যাত্রী
- আপডেট সময় : 08:11:47 pm, Monday, 20 March 2023 258 300 বার পড়া হয়েছে

একরামুজামান জনিঃ সাতক্ষীরায় ৫ টাকা ভ্যান ভাড়া কম দেওয়ার জের ধরে ভ্যান চালকের ঘুষিতে নিহত হয়েছে যাত্রী। রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোচড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র মোমরেজুল ইসলাম (৫২) অভিযুক্ত ভ্যান চালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান , রবিবার রাত ৮টার দিকে ৫ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মোমরেজুল ইসলামকে ঘুষি মারে ভ্যান চালক মিন্টু। এতে মোমরেজুল অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে মোমরেজুল ইসলামের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ ফখরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
























