সাতক্ষীরা 2:40 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা সদরের কাটিয়া পুলিশ ফাঁড়িতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:51:18 pm, Saturday, 18 March 2023 375 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাদক, গুজব, ইভ্টিজিং, সন্ত্রাস, প্রতিরোধে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে জনগণের সেবায় সাতক্ষীরা সদরের কাটিয়া পুলিশ ফাঁড়িতে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় কাটিয়া পুলিশ ফাঁড়ি চত্বরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর সভাপতিত্বে ও ফাঁড়ির ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

“ওপেন হাউস ডে” অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজ সেবক ইনসান বাহার বুলবুল, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শফিউদ্দিন ময়না, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল কবির খোকনসহ কাটিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওপেন হাউস ডে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সর্বপ্রথম পুলিশ বাহিনী শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তোলে। এই পুলিশ বাহিনী রাতদিন সর্বক্ষণ কাজ করছে জনসাধারণের সেবায়। এলাকায় মাদক, গুজব, ইভ্টিজিং, সন্ত্রাস করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাথে সাথে প্রত্যেক অভিভাবক দের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার সন্তানের খোঁজ খবর রাখবেন। সে কোথায়, কার সাথে মেলামেশা করছে এটা দেখার দায়িত্ব আপনার। আপনার সন্তানের ভালো পরিবেশ, ভালো সমাজ আপনাকেই তৈরি করতে হবে।
এসময় কাটিয়া পুলিশ ফাঁড়ি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মাদক, গুজব, ইভ্টিজিং, সন্ত্রাসসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।—————-

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সদরের কাটিয়া পুলিশ ফাঁড়িতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

আপডেট সময় : 10:51:18 pm, Saturday, 18 March 2023