রাজশাহী’র তানোরে শিক্ষক-কর্মচারী মিলন মেলা অনুষ্ঠিতঃ
- আপডেট সময় : 05:22:19 pm, Saturday, 18 March 2023 341 300 বার পড়া হয়েছে

এম, শামসুল আলম,
তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী জেলাধীন তানোর উপজেলায় আজ ১৮ মার্চ-২০২৩ তানোর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে; তানোরের নাইস গার্ডেনে উপজেলার সকল কলেজ ও প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী-০১ (তানোর-গোদাড়ী) আসনের মাননীয় সাংসদ, সাবেক শিল্পমন্ত্রী, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান, জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক- প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি- যুবরাজ লূৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যা- আবু বাক্কার সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ী- আবুল বাশার সুজন, তানোর থানা ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সকল কলেজ ও প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করেন।।






























