সাতক্ষীরা 5:17 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

১৫ বছরে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করেছে: অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:50:41 pm, Friday, 21 February 2025 144 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ শাকিল রেজা: বিগত ১৫ বছরের ফ্যাসিস্টরা এদেশের সাড়ে ৪ হাজার বেশি মানুষকে বিনাবিচারে গুলি করে হত্যা করেছে। তাদের অপরাধ ছিলো তাঁরা গণতন্ত্র চেয়েছিলো, ভোটের অধিকার চেয়েছিলো বলে অভিযোগ করে অ্যাটর্নি জেনারেল এ্যাড. মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ২০০৮ সাল থেকে বাংলাদেশের মানুষের জীবনের উপর ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির নীল–নকশা জেঁকে বসেছিল। অগণিত মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপি দাবি করছে তাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে গায়েবী মামলা দিয়েছে। আমরা পরিবর্তনের জন্য বিগত ১৫ বছর ধরে অতন্দ্র প্রহরীর মতো রাজপথ পাহারা দিয়েছি।

তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সেই নির্যাতন–নীপিড়ন, নির্যাতিত মানুষের মুখচ্ছবি ধারণ করে যখন বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তখন পাখির মতো গুলি করে ২ হাজার ছাত্র–ছাত্রীকে হত্যা করা হয়েছে। ২ হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই বিপ্লব ভুলণ্ঠিত হতে দিতে পারি না।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগীর চুড়ান্ত পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বির্তক প্রতিযোগীতায় গ্র্যান্ড ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

১৫ বছরে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করেছে: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : 11:50:41 pm, Friday, 21 February 2025