সাতক্ষীরা 11:10 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সোনা পাচার মামলায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:58:06 pm, Sunday, 23 June 2024 218 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: ‌ সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা (৫২) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ জুন) খুলনা দায়রা জজ আদালতের মহামান্য বিচারক এ আদেশ দেন। এসময় আলফা’র ছোটভাই পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম (৩৮) কেও একইসাথে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

তথ্যমতে, গত ২০ এপ্রিল খুলনা জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস স্বর্ণের বার সহ শাঁখরা কোমরপুর গ্রামের আলম গাজির ছেলে মাসুম বিল্লাহ (২৮) কে গ্রেপ্তার করে লবনচোরা থানা পুলিশ। এঘটনায় ধৃত মাসুম বিল্লাহ সহ দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, তার ছোট ভাই ইউপি সদস্য আব্দুল আলিম ও শ্যালক আসাদুজ্জামান মিলনকে পলাতক আসামী করে মামলা (নং-১২) দায়ের করে লবনচোরা থানা পুলিশ।

এঘটনার একদিন পর মাহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে ৮ সপ্তাহের অর্ন্তবর্তীকালিন জামিন পেয়েছিলেন আলফা সহ অন্যান্য আসামীরা।

মামলাটির তদন্তকারি অফিসার লবনচোরা থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বৈদ্য জানান, রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিম।

রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের শুনানী শেষে আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমের জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন মহামান্য বিচারক। পরে আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমকে কারাকারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারি অফিসার প্রদীপ বৈদ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সোনা পাচার মামলায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা কারাগারে

আপডেট সময় : 11:58:06 pm, Sunday, 23 June 2024