সাতক্ষীরা 9:24 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সেবা না পেয়ে আশাশুনির কাঁদাকাটি ইউপি পরিষদের চেয়ারম্যান ও সচিবের রুমে তালা ঝুলিয়ে দিল সেবাবঞ্চিতরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:34:35 pm, Sunday, 21 September 2025 367 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আক্তারুল ইসলাম: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়ন পরিষদে সেবা না পেয়ে ক্ষুব্ধ সেবাপ্রত্যাশীরা চেয়ারম্যান ও সচিবের কক্ষসহ কয়েকটি রুমে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের মধ্যে ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাব এনেছেন। তিনি একইসাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় সরকার পরিবর্তনের পর থেকে পরিষদে না আসায় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সেবাবঞ্চিতরা অভিযোগ করেন, চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পে নামমাত্র কাজ করে অধিকাংশ অর্থ আত্মসাৎ করেছেন। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর থেকে তিনি পরিষদে নিয়মিত আসেন না। ফলে প্রয়োজনীয় সেবা নিতে এসে সাধারণ মানুষ তাকে পান না।

অভিযোগ রয়েছে, ইউপি সদস্যরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পর চেয়ারম্যান তার ঘনিষ্ঠদের দিয়ে প্রয়োজনীয় ফাইলপত্র গোপনে সরিয়ে নিতে চেষ্টা করেন।

এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও সুবীর কুমার জানান, অর্থের বিনিময়ে মিথ্যা ওয়ারিশ সনদ প্রদান, ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম, জালায়ের খাল খননে অনিয়ম, ১% বরাদ্দের হিসাব গরমিল, টিআর ও কাবিখা প্রকল্পে স্বজনপ্রীতি, এডিপি অর্থ খরচে অনিয়ম, ট্রেড লাইসেন্স ফি ও ট্যাক্স আত্মসাৎসহ একাধিক অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিষদের রুমে তালা দেওয়ার বিষয়টিও তার জানা আছে।

এদিকে দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সালাম জানান, ইউএনও’র নির্দেশে চেয়ারম্যান দীপংকর কুমার বাছাড়কে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সেবা না পেয়ে আশাশুনির কাঁদাকাটি ইউপি পরিষদের চেয়ারম্যান ও সচিবের রুমে তালা ঝুলিয়ে দিল সেবাবঞ্চিতরা

আপডেট সময় : 06:34:35 pm, Sunday, 21 September 2025