সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ
- আপডেট সময় : 11:01:58 pm, Monday, 16 October 2023 321 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক; সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নানের পিতা সোহরাব সরদার (৯২)গতকাল ১৬অক্টোবর সোমবার বিকাল ৫.৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সদর উপজেলার বকচরা গ্রামের বাসিন্দা।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৫পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরহুমের জানাযার নামাজ বকচরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাজায় সবাই কে শরিক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শেখ আব্দুল মান্নান বাবলুসহ সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।


























