সাতক্ষীরা 2:03 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা জেলা আইনজীবীর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:30:41 pm, Tuesday, 27 February 2024 234 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার আদালতের কতিপয় আইনজীবীর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদ।

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের আহবায়ক ও জিপি শম্ভুনাথ সিংহ’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের কোষাধাক্ষ এড. শাহনাজ পারভীন মিলি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে কতিপয় আইনজীবী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামীলীগের একটি সহযোগী সংগঠন তবে কতিপয় বিএনপি ও জামায়াত পন্থি আইনজীবীদের নিয়ে ঐ মানববন্ধনটি করা হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিপদগামী আইনজীবী ও সাতক্ষীরা বারের সদস্য তালিকা বহির্ভূত আইনজীবী শাহ আলমের নেতৃত্বে সাইদুর রহমান জিকো, সাহেদুজ্জামান সাহেদ, আজহারুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ এবং তাদের অনুগত কুল্যা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী এড. খোরশেদ আলম ডালিম, জাতয়িতাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার সদস্য এড. সালাউদ্দীন, এড. সাইদুর রহমান সাঈদ, জামায়াত সদস্য এড. শামীম, শেখ মাহমুদুল হাসান জিকো সহ ১৫/১৭ জন আইনজীবী মানববন্ধনে মিথ্যা, অশোভন ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন।
তারা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের আহবায়ক ও জিপি শম্ভুনাথ সিংহসহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। বর্তমান ৫ সদস্য বিশিষ্ঠ পরিচালনা পর্ষদ পূর্বের সকল ইতিহাস ভেঙে আইনজীবী সমিতিতে অনেক উল্লেখযোগ্য কর্মকান্ড সম্পন্ন করেছে। যেটি স্বরণীয় হয়ে থাকবে।

তিনি আরো বলেন, অর্থ আত্মসাৎকে কেন্দ্র করে সাতক্ষীরা আইনজীবী সমিতি থেকে এড. শাহ আলমের সদস্য পদ বাতিল করে বাংলাদেশ বার কাউন্সিলে রিপোর্ট প্রদান করা হয়েছে। শাহ আলমসহ কতিপয় আইনজীবীর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতসহ মহামান্য হাইকোর্টে রিট পিটিশন ৬৫১/২৪ দায়ের করা হয়েছে। ফলে সাতক্ষীরা বারের নির্বাচনসহ অন্যান্য বিষয়ে অভিযোগ নিস্পত্তির বিষয়টি মাহামান্য হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ফলে নির্বাচন বা অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পরিচালনা কমিটির নেই। তবুও শাহ আলমসহ কতিপয় আইনজীবী সমিতিকে বেআইনীভাবে দখল করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদেও সদস্য শেখ নিজাম উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা আইনজীবীর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 09:30:41 pm, Tuesday, 27 February 2024