সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 09:16:24 pm, Tuesday, 26 November 2024 203 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি মোঃ আরশাদ আলী সরদার ওরফে ভোদু’কে কুড়ি বোতল ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদরের শ্রীরামপুর দক্ষিণ পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ফেনন্সিডিলসহ তাকে আটক করাহয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমান জানান, জেলাপুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায এএসআই বিএম তৌহিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে শ্রীরামপুর দক্ষিণ পাড়ার চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ আরশাদ আলী সরদার ওরফে ভোদুকে ২০ বোতল ফেনন্সিডিল সহ আটক করাহয়।
আটককৃত ব্যাক্তি একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। তার নামে ১৪টির ও বেশি মামলা রয়েছে। এবিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আসামিকে জেলা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























