সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ইসমাইলের মায়ের মৃত্যুতে বি ডি এফ প্রেসক্লাবের শোক
- আপডেট সময় : 08:21:01 pm, Wednesday, 27 November 2024 174 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও বি ডি এফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম ইসমাইল হোসেনের মা নবীজান বিবি (৭৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে ২৭ নভেম্বর বুধবার ভোর ৫ টায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যা, নাতিপুতিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর তার নিজস্ব বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজা নামাজে ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাও. আশরাফুজ্জামান খোকন, মাওলানা মোহাম্মাদ আলী হাবিবীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এলাকায় সুধীজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
বি ডি এফ প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সিনিয়র সাংবাদিক এস এম ইসমাইল হোসেনের মায়ের মৃত্যুতে বি ডি এফ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন সভাপতি আল. মো. শাহাদাৎ হোসেন বাবু, সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মাজেদ, সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান শিমুল, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম রানা, প্রচার সম্পাদক এম এম জয়নাল, ক্রীড়া সম্পাদক মো. মুকুল হোসেন, নির্বাহী সদস্য ও বি ডি এফ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকিম, ইউপি সদস্য ও সাংবাদিক আরশাদ আলী, ইমরান হোসেন, শামছুজ্জামান আকাশ, আছাদুল ইসলাম, রবিউল ইসলাম,সুজন ঘোষ প্রমূখ।


























