সাতক্ষীরা 7:07 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় সরকারি খাসজমি দখল মুক্তকরণে টাস্কফোর্সের সভা ভূমিদস্যুদের দখলে থাকা সব জমি উদ্ধারের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:52:51 pm, Wednesday, 9 April 2025 160 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরায় সরকারি খাসজমি দখলমুক্তকরণে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
সভায় জেলার যে সকল জায়গায় খাসজমি অবৈধভাবে ভূমিদস্যুদের দখলে রয়েছে সেগুলো সব উদ্ধারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় সাতক্ষীরার আলিপুরের আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০বিঘা সরকারি খাস জমি উদ্ধারের কথা জানিয়েছেন জেলা প্রশাসন।

সভায় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের লে. লাবিব, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, আরডিসি মো. পলাশ আহমেদ, সদর উপজেলা নির্বাহি অফিসার শোয়াইব আহমাদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী সালাহ উদ্দীন আহেমদ, এলজিইডির নির্বাহি প্রেকৌশলী কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, জেলার বিভিন্ন স্থানে যে সমস্ত সরকারী খাস জমি রয়েছে যেগুলো ভূমিদস্যুরা অবৈধভাবে দখলে রয়েছে সেগুলো উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে খাসজমি উদ্ধারে অভিযান চলমান রয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপদের আওতাধীন জেলার বিভিন্ন স্থানে যে সমস্ত সরকারী খাস জমি অবৈধভাবে দখলে রয়েছে সেগুলো স্ব-স্ব বিভাগকে চিহ্নিত করতে বলা হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় জানান, ইতিমদ্যে গত দু’দিনে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভুমিদস্যু আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০বিঘা (৯.৬৮ একর) সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। যা সড়ক ও জনপদ এবং পানিউন্নয়ন বোর্ডের জায়গা। এসব খাসজমিতে অবৈধভাবে ভরাট করে ট্রাক টার্মিনালসহ স্থাপনা ও জল মহল করেছিল। সেনাবাহিনী ও পুলিশের মহযোগিতায় অবৈধ স্থাপনাগুলো ইতিমধ্যে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। তিনি এসময় বলেন, সাতক্ষীরার এক খন্ড সরকারি জমি যাতে কোন ভূমিদস্যু ও জবরদখলকারীর হাতে না থাকে সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সরকারি খাসজমি দখল মুক্তকরণে টাস্কফোর্সের সভা ভূমিদস্যুদের দখলে থাকা সব জমি উদ্ধারের সিদ্ধান্ত

আপডেট সময় : 11:52:51 pm, Wednesday, 9 April 2025