সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কুরআন শরীফের দুই দিন ব্যাপী প্রদর্শনী উদ্বোধন
- আপডেট সময় : 10:12:20 pm, Saturday, 17 December 2022 571 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কুরআন শরীফের প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। মসজিদে কুবা’র আয়োজনে ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিন ব্যাপি এই কুরআন শরীফটি প্রদর্শনী করা হচ্ছে।
মসজিদে কুবা’র সভাপতি জি এম নূরুল ইসলামের সভাপতিত্বে শনিবার সকালে সাতক্ষীরা শহরের মেহেদীবাগে মসজিদে কুবা কমপ্লেক্সে দুই দিন ব্যাপী বিশ্বের সর্ববৃহত এই কুরআন শরীফ প্রদর্শনী’র উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, মসজিদে কুবা কমিটির উপদেষ্টা ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, কোষাধক্ষ আব্দুল করিম, মসজিদটির মুফতি সাইফুল ইসলামসহ আরও অনেকে।
সর্ববৃহৎ এই কুরআন শরীফটির লেখক মোঃ হাবিবুর রহমান জানান, ১১ ফুট দৈর্ঘের ও ১৭ ফুট ৪ ইঞ্চি প্রস্থের বিশ্বের বর্সবৃহৎ হাতে খেলা এই কুরআন শরীফটি লিখতে তার সময় লেগেছে দীর্ঘ ৬ বছর ৮মাস ২৩দিন।
অক্লান্ত পরিশ্রম করে তিনি ১৪২ পাতার লিখেছেন ৬ হাজার ৬৬৬টি আয়াত। আর বৃহৎত এই কুরআন শরীফটির ৪শত ৫ কেজি ওজন হয়েছে বলে তিনি জানিয়েছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই কুরআন শরীফটি দুর দুরন্ত থেকে হাজার হাজার ধর্ম প্রাণ পুরুষ ও নারীরা দেখতে আসছেন। এবং এখানে নারীদের জন্য নিজ নিজ পর্দাসহ দেখার ব্যবস্থাও রয়েছে।
























