সাতক্ষীরায় প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ঈদ উপহার পৌছে দিচ্ছেন কাউন্সিলর কালু
- আপডেট সময় : 12:15:27 am, Thursday, 20 April 2023 358 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে জনগণের দোর গোড়ায় ঈদের উপহার পৌছে দিচ্ছেন সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ও ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে ১৯ই এপ্রিল বুধবার ২৭ রমজান সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭নং ওয়ার্ডের ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইটাগাছা পশ্চিমপাড়ায় প্রায় ৫০০ হতদরিদ্র, অসহায় সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
এসময় প্রতি পরিবারে ১কেজি সেমাই ও ১কেজি চিনি বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আবুল কালাম, ফজলু ঢালী, নাজির আলী, আশিক প্রমুখ।
এসময় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু তার পিতা-মাতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।


























