সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 01:07:45 am, Friday, 19 April 2024 211 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম কে ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশ জারি করা হয়েছে। একই সাথে খুলনা বিভাগীয় কার্যালয় পরিচালক (স্বাস্থ্য) এর সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ আঃ সালাম কে সাতক্ষীরা সিভিল সার্জন হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকার যুগ্মসচিব মোঃ মঞ্জুরুল হাফিজ বিপিএএ স্বাক্ষরিত ১৮ এপ্রিল ২০২৪ ইং তারিখে নং-৪৫. ০০.০০০০.১৪৮.১৯.০০৫.২০২১-২১২ স্মারকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























