সাতক্ষীরা 1:15 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’-এর লোগো ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ রিডা হাসপাতালের দুর্নীতি আড়ালেই কি এই ষড়যন্ত্র?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:25:10 am, Friday, 20 March 2026 126 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এলাকায় ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ (ডিএসডি টিভি)-এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় রিডা প্রাইভেট হাসপাতাল-এর বিরুদ্ধে প্রকাশিত দুর্নীতির সংবাদকে আড়াল করতেই একটি চক্র এ অপপ্রচারে নেমেছে।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয়, যেখানে ০১৬০৮৪৮২৯৭৪ নম্বর ব্যবহার করে কথোপকথন দেখানো হয়েছে। তবে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, উক্ত নম্বরটির সঙ্গে তাদের সম্পাদক বা কোনো সংবাদকর্মীর কোনো সম্পৃক্ততা নেই। একটি মহল পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
অনুসন্ধানে উঠে এসেছে, শ্যামনগরের রিডা প্রাইভেট হাসপাতালে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছে। ক্লিনিকে আটজন ডাক্তারের তালিকা প্রদর্শিত হলেও নিয়মিত উপস্থিত থাকেন মাত্র চারজন। বাকিরা কেবল কাগজে-কলমে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রে দাবি, তিনি অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন এবং বর্তমানে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন।
হাসপাতালটির বিরুদ্ধে রোগী জিম্মি করার গুরুতর অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, এখানে চিকিৎসা নিতে গেলে রোগীদের বাধ্য করা হয় একই প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষা করাতে; বাইরের কোনো রিপোর্ট গ্রহণ করা হয় না, যা চিকিৎসা নীতিমালার পরিপন্থী। আরও অভিযোগ, একটি সিন্ডিকেট কমিশনের মাধ্যমে গ্রাম্য ডাক্তারদের দিয়ে রোগী এনে থাকে।
উল্লেখ্য, প্রায় সাত মাস আগে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ রিডা হাসপাতালের অপারেশন থিয়েটারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে। সাম্প্রতিক অপপ্রচারকে সেই ঘটনারই ধারাবাহিকতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পত্রিকাটির সম্পাদক এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভুয়া নম্বর ও সাজানো স্ক্রিনশট ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ ডিজিটাল জালিয়াতি।” তিনি সকলকে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করার আহ্বান জানান এবং ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান।
এদিকে ডিএসডি টিভি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’-এর লোগো ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ রিডা হাসপাতালের দুর্নীতি আড়ালেই কি এই ষড়যন্ত্র?

আপডেট সময় : 02:25:10 am, Friday, 20 March 2026