সাতক্ষীরা 5:42 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় জেলা রাগবি ক্লাবের উদ্যোগে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:44:44 pm, Saturday, 18 October 2025 291 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বর্ণিল আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ চ্যাম্পিয়ন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল এঁর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুফান কোম্পানী লিমিটেডের পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, তুফান কোম্পানীর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান খোকন, ডিআই ওয়ান মনিরুল ইসলাম ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেক্রেটারি মোঃ কামরুজ্জামান রাসেল প্রমুখ।
সাতক্ষীরা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর ফাইনাল খেলায় অংশ নেয় দেশী বিদেশি খেলোয়ারদের সমন্বয়ে সাতক্ষীরা জেলা দল বনাম নড়াইল জেলা দল। ফাইনালে লড়াইল জেলাকে ২০-০ পয়েন্টের ব্যবধানে স্বাগতিক সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরবর্জন করে।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন রাগবি ফেডারেশন এর রেফারী এস এম শামীম, সহকারী রেফারি আব্দুল কাদের সুমন ও প্রশান্ত ক্যালকাটা এবং মুজাহিদুল ইসলাম।
লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলায় দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশের ৬টি জেলা অংশ নিয়েছিল। জাতীয় খেলোয়াড় ও বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে রাগবি খেলায় স্বাগতিক সাতক্ষীরা জেলা দল, মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা, গোপালগঞ্জ জেলা ও যশোর জেলা দল। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক। যেন নতুন যৌবন ফিরে পেয়েছে জেলা স্টেডিয়াম ও সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ।
এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আল-ইমরান, লেকভিউ লিমিটেডের ডাইরেক্টর শেখ তাকরিম কালাম, শেখ তাওয়াফ কালাম, জেলা আম্পায়ার ও স্কোরার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মোঃ আলতাপ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাখবি খেলার ধারাভাষ্যকার মো. আরিফ শাহাদাত আরমান ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় জেলা রাগবি ক্লাবের উদ্যোগে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা

আপডেট সময় : 07:44:44 pm, Saturday, 18 October 2025