শিমুলবাড়িয়া সার্বজনীন মহাশ্মশান মন্দিরে শ্রী শ্রী মহাশ্মশান কালি পূজা উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : 08:04:14 pm, Thursday, 30 November 2023 213 300 বার পড়া হয়েছে

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে শ্রী শ্রী মহাশ্মশান কালি পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া সার্বজনীন মহাশ্মশান মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির সভাপতি রঘনিাথ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধুু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, শিমুলবাড়িয়া সার্বজনীন মহাশ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাস, অর্থ সম্পাদক রাম প্রসাদ দাস, রঞ্জন মাখাল, রমাকান্ত মন্ডল ও অনিল সরকার প্রমুখ। এসময় শিমুলবাড়িয়া সার্বজনীন মহাশ্মশান মন্দির কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।


























