সাতক্ষীরা 7:14 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

লেখাপড়ার বিকল্প কিছুই নেই, নবনির্বাচিত এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:29:23 pm, Monday, 12 February 2024 242 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, এসএসসি ২০২৪ সালের বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন থাকলে সঠিক গন্তব্যে পৌছাতে পারবে। তোমরায় আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। গুরুজনকে সম্মান করতে হবে। তাদের দোয়া ও মনোযোগসহকারে লেখা পড়া করলে জীবনে সফলতা অনিবার্য। তিনি আরও বলেন, লেখাপড়ার বিকল্প কিছু নাই। সকল চিন্তা বাদ দিয়ে লেখা পড়া করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম (শামীম)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মশিউর রহমান বাবু, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, মোহাম্মদ আলী সুজন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিপুল, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠনক আ ম আক্তারুজ্জামান মুকুল, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মন্টু সরদার, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমির হোসেন খান, সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ারুল হাসান, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ নাঈম হাসান, সমাজ সেবক মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী, নবাগত শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসরাইল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

লেখাপড়ার বিকল্প কিছুই নেই, নবনির্বাচিত এমপি

আপডেট সময় : 04:29:23 pm, Monday, 12 February 2024