রায়পুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
- আপডেট সময় : 12:29:54 am, Monday, 8 April 2024 201 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের রায়পুর গ্রামের নিরীহ দিনমজুর সফিকুল ইসলামের পৈতৃক সুত্রে প্রাপ্ত জমি জোর পূর্বক জবর দখল করে নিতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২০ দিন পুর্বে একই গ্রামের মৃত সবুর আলী খার ছেলে চিহ্নিত মামলাবাজ নাজিবুল্লাহ বাবুর সাথে তাদের ভিটেবাড়ির জমিজমা লইয়া উভয় পক্ষের সঙ্গে ঠেলাঠেলি হয়। বিষয়টি এলাকার শত শত মানুষ জানে। তাদের উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রহিয়াছে। মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলায় একের পর এক হয়রানির শিকার সফিকুল ইসলাম জানান- সে তার পৈতৃক সুত্রে প্রাপ্ত জমি সহ ফুপুর নিকট থেকে কোবলা মুলে ক্রয় করে শান্তি পুর্নভাবে ভোগদখল করে আসছে এবং সেখানে তিনি বিগত কয়েক মাস পুর্বে একটি দোকান ঘর নির্মাণ করেছেন। অথচ এলাকার চিহ্নিত একটি কুচক্রী মহল আমার নিকট থেকে তাদের মাসোহারা না পেয়ে ঐ মামলাবাজের পক্ষ নিয়ে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।স্হানীয়রা জানান- মুলত বিএনপি নেতা ও চেয়ারম্যান এবং তার কয়েকজন সাঙ্গ পাঙ্গরা তাদের প্রতিহিংসা চরিতার্থ করতেই মামলাবাজের পক্ষ নিয়ে সফিকুল সহ তার স্বজন শুভাকাঙ্ক্ষীদের হয়রানি করে আসছে।
সচেতন এলাকাবাসী অবিলম্বে সরেজমিনে তদন্ত সাপেক্ষে দোষীব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা নিতে সাতক্ষীরার পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


























