সাতক্ষীরা 7:10 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাঁধনডাঙ্গা জামে মসজিদে নামাজের সময়সূচী সম্বলিত ডিজিটাল ঘড়ি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:33:45 pm, Friday, 12 July 2024 169 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে নব-নির্মিত বাঁধনডাঙ্গা জামে মসজিদে ১২ জুলাই শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় এবং নামাজের সময সূচী সম্বলিত ডিজিটাল ঘড়ি প্রদান করলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় পূর্বক আলোচনায় মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে মসজিদের মুসুল্লিদের সাথে এবং  ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন।এসময় তিনি বলেন, “আমি আপনাদের ইউনিয়নের সন্তান। আমার পিতা মরহুম নজরুল ইসলাম (হারু সরদার) ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনী দ্বারা কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন। আপনারা সবাই তাকে চেনেন এবং জানেন। আমি তারই সন্তান। আমি আপনাদের দোয়া ও ভালবাসা এবং সমর্থন পেলে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই এবং জনকল্যাণে কাজ করতে চাই। আমি এই ইউনিয়নের প্রায় সকল মসজিদের উন্নয়ন কাজে শরীক হয়েছি এবং যতদিন বেঁচে আছি ততদিন মসজিদসহ সকল ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সমর্থন নিয়ে একটি বার ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান হতে চাই । আমাকে যদি আপনারা আপনারা মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি মহান আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বিজয়ী হলে যে কোন প্রয়োজনে আমাকে খোঁজার আগেই আমি আপনাদের কাছে পৌছে যাবো। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার বাকী জীবনটা আপনাদের সেবায় কাজ করে যেতে চাই এবং আপনাদের পাশে থাকতে চায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধনডাঙ্গা জামে মসজিদের উপদেষ্টা ও জমিদাতা প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী, বাঁধনডাঙ্গা জামে মসজিদের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক প্রাণিসম্পদ ডাক্তার মোখলেসুর রহমান, ক্যাশিয়ার শেখ আব্দুর রহমান, সদস্য মো. আব্দুল জলিলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাঁধনডাঙ্গা জামে মসজিদে নামাজের সময়সূচী সম্বলিত ডিজিটাল ঘড়ি প্রদান

আপডেট সময় : 11:33:45 pm, Friday, 12 July 2024