সংবাদ শিরোনাম ::
ভোমরা ইউনিয়নের ১নং ও ২নং নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 12:29:28 am, Sunday, 29 January 2023 284 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ১নং ও ২নং নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) বিকালে ইউনিয়নের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মাহফুজুল্লা সরদারের সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইমাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র। এ সময় ভোমরা ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























