সাতক্ষীরা 10:38 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ফিংড়ী ইউনিয়ন পরিষদ থেকে ফয়জুল্যাপুর সড়ক ও কালভার্টের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:39:43 am, Monday, 13 April 2026 174 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ থেকে ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক এবং দীর্ঘ প্রায় চার দশক আগে নির্মিত একমাত্র কালভার্টটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ।
সরেজমিনে দেখা যায়, কালভার্টটির বিভিন্ন অংশ খসে পড়ে মাঝখানে বড় ধরনের ছিদ্র তৈরি হয়েছে, যেখানে নিচের পানি স্পষ্ট দেখা যাচ্ছে। এতে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় কালভার্টটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে, প্রায় দেড় দশক আগে নির্মিত পিচের সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ অংশ জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ, যা এখন কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সাতক্ষীরা শহরসহ ধুলিহর, ব্রহ্মরাজপুর বাজার থেকে আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পণ্য পরিবহনে এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ফয়জুল্যাপুর গ্রামের বাসিন্দা ইসহাক আলী বলেন, “আর কয়েক দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। কিন্তু এই ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে ধান ঘরে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। খালে এখনও পানি থাকায় ভোগান্তি আরও বাড়বে।”
ফিংড়ী শেখপাড়া এলাকার বাসিন্দা ইউনুস আলী সরদার জানান, “দেড় দশক আগে নির্মিত এই গুরুত্বপূর্ণ সড়কটি আজ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। ফলে প্রায় পুরো সড়কটি এখন খানাখন্দে ভরা এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।”
ফয়জুল্যাপুর গ্রামের আল সাইফুল্লাহ সরদার বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে এটি সম্পূর্ণ মরণফাঁদে পরিণত হয়েছে।”
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সড়ক ও কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ফিংড়ী ইউনিয়ন পরিষদ থেকে ফয়জুল্যাপুর সড়ক ও কালভার্টের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় : 12:39:43 am, Monday, 13 April 2026