নৌকায় ভোট চেয়ে অর্ধলক্ষাধিক লোক নিয়ে জনসমাবেশ করলেন এমপি রবি
- আপডেট সময় : 12:29:02 am, Friday, 20 October 2023 285 300 বার পড়া হয়েছে

প্রায় অর্ধ লক্ষাধিক জনসাধারণ ও দলীয় নেতা-কর্মী নিয়ে নৌকার জন্য ভোট চেয়ে বিশাল শো ডাউন করে সমাবেশ করলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধাকালিন নৌ-কমান্ড সাতক্ষীরা-২ সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার প্রাণ কেন্দ্র নিউমার্কেট চত্বরে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি সমর্থক গোষ্টীর ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকে বিভিন্নস্থান থেকে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্লাকার্ড ও সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পেীরসভার নেতা-কর্মী এবং জনসাধারন মিছিল নিয়ে নিউ মার্কেট চত্বরে জড়ো হতে থাকে। এসময় শেখ হাসিনা সরকার বার বার দরকার, উন্নয়নের সরকার বারবার দরকার, মীর মোস্তাক আহমেদ রবির মত মানবিক এমপি দরকার, বিএনপি-জামায়াতের সড়যন্ত্র প্রতিহত করো করতে হবে এব স্লোগান আর মিছিলে সাতক্ষীরা শহরের সকল রাস্তাঘাট প্রকম্পিত হতে থাকে। হাজার হাজার মানুষের ঢলে যান চলাচল ব্যহত হয়। এক প্রকার জনস্রতে কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জেলা শহর।
সমাবেশ থেকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধু তনায়া শেখ হাসিনার বিকল্প নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারের ৪ প্রিয়ডে যে উন্নয়ন হয়েছে আর কখনো কোন সরকার ক্ষমতায় এসে এতো উন্নয়ন করতে পারবে না। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনায়। সাতক্ষীরায় মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাইপাস সড়ক, ভোমরা স্থল বন্দর, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সাতক্ষীরা হার্টিকালচার কেন্দ্র, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল (প্রস্তাবিত), বাইপাস সড়ক নির্মাণসহ অসংখ্য সরকারি স্থাপনা, স্কুল, কলেজ, ব্রীজ কালভাট, রাস্তাঘাট, আশ্রয়ণ প্রকল্পের ঘর, মুক্তিযুদ্ধাদের ঘর বীর নিবাস, জলাবদ্বতা নিরষনে ১৪’শ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ, বেতনা, মরিচ্চাপ, যমুনাসহ অসংখ্য নদ-নদী ও জলাবদ্বতা নিরষনে খাল খনন সাতক্ষীরা বাসীর জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে। এই জন্য সাতক্ষীরাবাসীকে আগামি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর আহবান জানান। তা না হলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যহত হবে। প্রধান অতিথি মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি আরও বলেন, দেশের অভূতপূর্ব যে উন্নয়ন হয়েছে সেজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। সব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও নমিনেশন দেবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় বিপুল ভোটে আবারো নির্বাচিত হয়ে শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে পারবো।
এই সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমান।
উন্নয়নের জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গোলাম মোরশেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, যুবলীগ নেতা তামিম আহমেদ সোহাগ,সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, আহলে হাদিছ আন্দোলন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সেক্টর কমান্ডারস ফোরাম সাতক্ষীরার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ছাইফুল করিম সাবু, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা আগামি নির্বাচনে আবারও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবিকে সাতক্ষীরা-২ সদর আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহবান জানান।
























