নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে দহাকুলা পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
- আপডেট সময় : 11:23:20 pm, Monday, 8 January 2024 356 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-০২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতিকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে দাহাকুলা পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ০৮ জানুয়ারী সোমবার রাত ৮টার দিকে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দরা শহরের মাস্টারপাড়ায় প্রয়াত সাবেক সাংসদ এম এ জব্বার সাহেবের বাড়িতে উপস্থিত হয়ে নব নির্বাচিত প্রার্থী সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ নাঈম হাসান, যুবলীগ নেতা ইফতেখার আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, ওয়ার্ড সভাপতি শেখ আমিরুল, রিয়াজ ইফতেখার বনি ,শেখ সাহিদ হোসেনপাপ্পু,বিশিষ্ট ব্যবসায়ী শেখ খবির হোসেন পাচন, রিয়াজ, ফয়সাল, মাহমুদ, তানভীর হোসেন, প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে ফুলের শুভেচ্ছা জানান ।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু সকলের প্রতি কৃতজ্ঞতা ও দুর্নীতিমুক্ত সুন্দর সাতক্ষীরার লক্ষ্যে সকলের আন্তরিক সগযোগিতা কামনা করেন।


























