ধুলিহরে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে ব্যতিক্রম আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠান
- আপডেট সময় : 11:13:27 pm, Saturday, 11 November 2023 658 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের নিয়ে চড়ুই ভাতির অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়েছে।
স্থানীয় সাংবাদিকদের আয়োজনে
১১ ই নভেম্বর শনিবার দিনভর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আনিছুর রহিম প্রতিষ্ঠিত ধুলিহর জাহানাবাজ এলাকায় বিনোদন বাংলো বাড়িতে পুরানো স্মৃতি কে ধরে রাখতে অনুষ্ঠানে কলাপাতা ও চটে বসে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, ধুলিহর – ব্রহ্মরাজপুর (ডি,বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু, দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, জাপা নেতা জাহাঙ্গীর কবির , দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস,এম শহিদুল ইসলাম, সহকারী সম্পাদক ( সাহিত্য) কবি সৌহার্দ্য সিরাজ, সহকারী সম্পাদক সাখাওয়াত উল্যাহ, সমাজ সেবক ওবিশিষ্ট চিকিৎসক বলরাম বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাম্মেল হক, বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম, দৈনিক সাতক্ষীরা সকালের মফস্বল বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু,দৈনিক পত্রদূতের অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার, আল মামুন সম্রাট ,আবু সাঈদ, বি,ডি,এফ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাকিম, সহ সভাপতি আরশাদ আলী, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন বাবু, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জিএম আমিনুল হক, সাংবাদিক আব্দুল মাজেদ, শামীম রেজা, শরিফুল ইসলাম রানা, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন সহ অনেকে । বৃক্ষ শোভিত বাংলোয় গান, অভিনয়, স্মৃতিচারন , আবৃত্তিসহ নানা আয়োজনে মুখরিত ছিল হেমন্ত বিকেল।চড়ুইভাতি অনুষ্ঠানের ব্যতিক্রম আয়োজন করার জন্য আয়োজক কমিটির নির্দেশনাকারী সাংবাদিক ও শিক্ষক এসএম শহিদুল ইসলাম জানান আশি ও নব্বই দশকের বিয়ে-শাদী বা যে কোন খাওয়ার অনুষ্ঠানে কলাপাতা পরিচালন ছিল চোখে দেখার মত। বর্তমানে সেটা হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মকে পুরাতন ঐতিহ্য স্মৃতি ধারণ করতে আমাদের এই ভিন্ন আয়োজন পরিবেশ বান্ধব কলার পাতা।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক এম এ মাজেদ।


























