সাতক্ষীরা 1:28 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ঝাউডাঙ্গা যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:48:33 pm, Sunday, 19 March 2023 292 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪৬নং যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম শওকত হোসেন, সদর উপজেলা এলজিইডির সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম, যোগরাজপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিংকমিটির সভাপতি মোঃ শামসুজ্জামান ও যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ প্রমুখ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসুচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট প্রাক্কলিত মুল্য ১ কোটি ৩০ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা ব্যয়ে আনুভুমিক সম্প্রসারণ ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়ন করেছে। নব-নির্মিত আনুভুমিক সম্প্রসারণ চারতলা স্কুল ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোঃ জাকির হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু মুত্তালিব, নির্মাণ কাজের ঠিকাদার এস এম আবুল বাশার, ফরিদ আহমেদ প্রমুখ।

এ সময় দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ঝাউডাঙ্গা যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : 07:48:33 pm, Sunday, 19 March 2023