জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : 07:32:25 pm, Saturday, 23 December 2023 244 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার ২৩ ডিসেম্বর বেলা দুইটা ত্রিশ মিনিটে কামালনগর লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আজগার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিফান আহমেদ। তিনি তার সকল প্রতিনিধির সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে আলোচনা রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ, দেবহাটা উপজেলা প্রতিনিধি রশিদুল আলম, শ্যামনগর উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, শ্যামনগর উপজেলার বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মনিরুজ্জামান মিশুক, খুলনা ভয়েজ অব টাইগার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মিহিরুজ্জিামান, ডি পি সি বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোঃ হাফিজ প্রমুখ।
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হাফিজুল্লাহ।


























