সাতক্ষীরা 2:06 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

জমে উঠেছে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:46:37 pm, Sunday, 24 March 2024 218 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে ২৪ মার্চ রবিবার পুলিশ প্রহরায়  প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর আগে গত ১৫ মার্চ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপ্তিতে জানা যায়, ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র ক্রয় এবং জমা, ২৪ মার্চ যাচাই-বাছাই, ২৭ মার্চ প্রত্যাহার এবং আগামী   ৮ এপ্রিল সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। গতকাল রবিবার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে  পুরুষ ১২ জন ও মহিলা ৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দাতা সদস্য পদে নীতিমালা  অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার  ১৮০ দিন পূর্বে টাকা জমা দেওয়ার বিধান থাকলেও দাতা সদস্য হাসান হাদী গত ইং ২৬/১১/২০২৩ তারিখে টাকা জমা দেওয়ায় এবং বর্তমান কমিটির মেয়াদকাল  আগামী ২০ মে শেষ হওয়ার ফলে ১৭৭ দিন হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজুর এ মতিন। তার সদস্য পদ নিয়ে বিতর্ক হলে প্রিজাইডিং অফিসার সঞ্জীব কুমার দাস বলেন- বিষয়টি আমার এখতিয়ার বহির্ভূত। এটা নিয়ে আপনাদের কোন অভিযোগ থাকলে   আপনারা বিষয়টি উপজেলা

নির্বাহী অফিসারকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে অভিভাবক ধুলিহর গ্রামের মোঃ নুরমান সরদারের পুত্র সোহরাব হোসেন তাৎক্ষণিক ভাবে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে বলে স্হানীয়রা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জমে উঠেছে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

আপডেট সময় : 11:46:37 pm, Sunday, 24 March 2024