সাতক্ষীরা 6:41 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কেউ যাতে বিচার বঞ্চিত না হন সেজন্য সরকার আর্থিক সহায়তা দিচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:21:40 am, Thursday, 5 October 2023 230 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী বলেছেন, কিছু নির্দিষ্ট জনগোষ্ঠি যাতে বিচারের বাহিরে না থাকে সেজন্য সরকার তাদেরকে আর্থিক সহায়তা দেন, যাতে তারা আইনের সেবাটা গ্রহণ করতে পারেন। সারা দেশের বিভিন্ন জেলার ন্যায় সাতক্ষীরা জেলাতেও সরকারের যে অর্পিত দায়িত্ব আমাদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে আমরা সেটি আন্তরিকভাবে পালন করে থাকি। তিনি আরও বলেন, সমাজের ধনী-দরিদ্র সকল মানুষের জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি পরামর্শ গ্রহণ এবং নিজেদের মধ্যকার বিরোধ আপোষে মিমাংসার সুযোগ রয়েছে। লিগ্যাল এইড অফিস এখন আর শুধু গরীব মানুষের জন্য নয়, ধনীদেরকেও সেবা দিচ্ছে এই অফিস। তারা একজন বিচারকের মাধ্যমে এই সেবাটা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সরকারী এই সেবা পাওয়ার ব্যাপারে মানুষকে আরও সচেতন করতে হবে।

বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম. জি আযম এবং নবাগত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. নোমান।

এছাড়াও বক্তব্য রাখেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, এনজিও’র সমন্ময়কারী মনিরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সভায় অনলাইন মিটিং এর মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে যুক্ত করে লিগ্যাল এইড’র কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া জেলা লিগ্যাল এইড কমিটির যে সকল পর্যবেক্ষক সদস্য বিভিন্ন সময় মাসিক সভায় অনপুস্থিত থাকেন তাঁদেরকে বাদ দিয়ে নতুন পর্যবেক্ষক সদস্য অন্তর্ভক্ত করার জন্য জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদদীন ফরাজীকে আহবায়ক এবং প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, এনজিও’র সমন্বয়কারী মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তাসহ অন্যদেরকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটিকে আগামী মাসিক সভায় প্রতিবেদন পেশ করার জন্য কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী নির্দেশ দেন। সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দিন রাজী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কেউ যাতে বিচার বঞ্চিত না হন সেজন্য সরকার আর্থিক সহায়তা দিচ্ছে

আপডেট সময় : 07:21:40 am, Thursday, 5 October 2023