সাতক্ষীরা 8:09 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আ.লীগের প্রভাবে জালিয়াতি’র মাধ্যমে শিক্ষকতায় দেড় যুগ আহছান উল্ল্যাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:08:42 pm, Tuesday, 21 January 2025 241 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগ সরকারের প্রভাব কাজে লাগিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে দীর্ঘ ১৮ বছর শিক্ষকতা পেশায় বহাল আছেন আহছান উল্ল্যাহ। জাল জালিয়াতের বিষয়টি কেউ প্রকাশ্যে আনতে চাইলে দলীয় প্রভাব খাটিয়ে হুমকি দিতেও দ্বিধান্বিত হননি তিনি। তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক আর্থিক সুবিধা নিয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষকতায় পেশায় বহাল রাখেন তাকে।

চলতি বছর পর্যন্ত অর্থাৎ গত ১৮ বছরে তিনি বেতন ভাতা বাবদ প্রায় ৩৭ লাখ ৬১ হাজার ২৭২ টাকা উত্তোলন করেন। এদিকে, তার জাল জালিয়াতির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্টানের ১৮ জন শিক্ষক-কর্মচারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আহছান উল্ল্যাহ তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের লোক হওয়ায় দলীয় প্রভাব কাজে লাগিয়ে সকল তদন্ত কার্যক্রম স্থগিত করেছে বলে অভিযোগ বিদ্যমান।

আহসান উল্ল্যাহ্ সাতক্ষীরা সদরের বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের কারাগরি বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে তিনি সাতক্ষীরা সদরের কাওনডাঙ্গা গ্রামের মোঃ আফাজউদ্দীনের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের মেহেদীবাগ রসুলপুর এলাকায় বসবাস করেন। আহসান উল্ল্যাহ্ স্থানীয় রসুলপুর ওয়ার্ড আ.লীগের একজন পদধারী সক্রিয় আওয়ামী লীগের নেতা।

সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়েছে চাঞ্চল্যকর তথ্য, মোঃ আহছান উল্ল্যাহ ২০০৩ সালের ৩ জুলাই বল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ভোকেশনাল শাখায় ট্রেড ইন্সট্রাক্টর হিসাবে যোগদান করেন। যোগদানের পরের বছরে এমপিও ভুক্ত হয় এবং যথারিতি বেতন ভাতা উত্তোলন শুরু করেন। পরবর্তীতে ২০০৭ সালের ২৫ এপ্রিল বিদ্যালয় থেকে নিজের পদ হতে পদত্যাগ করেন আহছান উল্ল্যাহ। পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া যায় ওই প্রতিষ্ঠানের রেজুলেশন পত্র থেকে। শিক্ষা প্রতিষ্টান থেকে পদত্যাগ করে তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি’তে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যোগদান করেন। পল্লী বিদ্যুতের চাকরির ব্যক্তিগত আইডি নম্বর হলো ০৯১১০৪১।

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিরত অবস্থায় ২০০৭ সালের মে, জুন, জুলাইয়ের বেতন ভাতা উত্তোলন করেন, যেটার প্রমাণ বেতন উত্তোলন শিটে মিলেছে। সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে চাকুরীরত অবস্থায় অসদাচরণ, নির্দেশ অমান্য, দায়িত্বে অবহেলার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ তাকে ২০০৭ সালের ১৩ আগস্ট চাকরি থেকে বরখাস্ত করেন। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে চাকরিচ্যুত হওয়ার পর পুনরায় পূর্বের কর্মস্থল মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় যোগদানের চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন আহছান উল্ল্যাহ। তবে বিদ্যালয় থেকে পদত্যাগ করে যাওয়ায় পুনঃরায় চাকরিতে সংযুক্ত হওয়াটা অফিসিয়াল নিয়ম বহির্ভূত।

তবে তৎকালীন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এবং ম্যানেজিং কমিটির সভাপতি আর্থিক সুবিধা দিয়ে আহছান উল্ল্যাহকে কোন প্রকার নিয়োগ যাচাই-বাছাই ছাড়াই পূর্বের পদে বহাল করেন। রেজুলেশন সহ অন্যান্য সকল কাগজপত্র জালিয়াতি করেন প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট কমিটির দায়িত্বরত ব্যক্তিরা। জালিয়াতির মাধ্যমে পুনঃরায় বেতন ভাতা উত্তোলনসহ পূর্বের পদে বহাল হন তিনি। জাল জালিয়াতির মাধ্যমে চাকরিতে বহাল থেকে গত ১৮ বছরে প্রায় ৩৭ লাখ ৬১ হাজার ২৭২ টাকা উত্তোলন করেছেন। বিধি বর্হিভূতভাবে তৎকালীন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির জাল-জালিয়াতির মাধ্যমে সকল সুবিধা ভোগ করে আসছেন তিনি।

এদিকে, আহছান উল্ল্যাহ দাবি করেন জেলা শিক্ষা অফিসার জাল-জালিয়াতির অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত করেছেন। তদন্ত করে এ বিষয়ে কোন প্রমাণ পাননি তদন্তকারী কর্মকর্তা। একই সঙ্গে সেটার প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। তবে অনুসন্ধানে জানা যায়, আহছান উল্ল্যাহ জেলা শিক্ষা অফিসারকে নিয়ে যে তথ্য ছড়িয়েছে সেটি সত্য না।

এ সকল বিষয়ে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল খায়ের বলেন, বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক আহসানুল্লাহ’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক। পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়নি। যদি আহছান উল্ল্যাহ প্রতিবেদন দেওয়া হয়েছে এমনটা প্রচার করেন তবে সেটা সত্য না। জাল জালিয়াতির মাধ্যমে যদি তিনি শিক্ষকতা পেশায় থেকে থাকেন তবে অধিকতর তদন্তের মাধ্যমে বিষয়টি দেখা হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন সরকার দলীয় পদ ধারী একটি পরিচয় পত্র কার্ড তৈরি করেছিলেন আহছান উল্ল্যাহ। বিভিন্ন স্থানে নিজের ক্ষমতা জাহির করতে আওয়ামী লীগের কার্ড দেখাতেন তিনি। একজন শিক্ষক জাল জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন পেশায় বহাল থাকার বিষয়টি কোনভাবেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরা মেনে নিতে পারেননি। যখনই একত্রিত হয়ে শিক্ষকরা আহছান উল্ল্যাহর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিতেন, তখন জেলা আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতাদের মাধ্যমে তিনি শিক্ষকদের নানা ধরনের হুমকি দিতেন। বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তার স্বার্থে কোন শিক্ষকরা প্রকাশ্যে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারতেন না।

তবে সব কিছু উপেক্ষা করে যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে কয়েকটি লিখিত অভিযোগ দেওয়া হয় তবে আহছান উল্ল্যাহ আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে সে সকল তদন্ত কার্যক্রমকে ব্যাহত করেছেন বিধায় তার বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের আমলে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করছেন সেক্ষেত্রে এ বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করলে জাল-জালিয়াতের বিষয়টি প্রমাণিত হবে একই সঙ্গে ব্যবস্থা গ্রহণ হবে বলে আশা প্রতিয়মান।

অপরদিকে, আওয়ামী লীগ সরকারের প্রভাবকে উপেক্ষা করে বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের প্রধান মোঃ আহছান উল্ল্যাহ জাল জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় বহাল থাকার বিষয়টি প্রকাশ্যে নেওয়ার চেষ্টা করেন ওই প্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষক ও কর্মচারী। প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ও কর্মচারীর সঙ্গে কথা হয় গণমাধ্যম কর্মীদের।

বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক আব্দুল আলীম জানান, বল্লী স্কুলে চাকরিতে থাকাকালীন নিজে পদত্যাগ করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিতে যোগদান করেন আহছান উল্ল্যাহ। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ থেকে দুর্নীতিসহ নানাবিধ অভিযোগের ভিত্তিতে চাকরিচ্যুত হন তিনি। চাকরি হারিয়ে বল্লী স্কুলে পুনঃরায় চাকরিতে প্রবেশের নানা ধরনের চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে তৎকালীন প্রধান শিক্ষক আব্দুর রজ্জাক এবং ম্যানেজিং কমিটির সভাপতি’র মাধ্যমে রেজুলেশনে লিখিত পদত্যাগপত্রে স্থলে ওভার রাইটিং করে চিকিৎসাপত্র লেখেন। অনৈতিক সুবিধা নিয়ে জাল-জালিয়াতি করে পুনঃরায় তাকে চাকরিতে বহাল করেন প্রধান শিক্ষকসহ সভাপতি। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম তবে দীর্ঘ একটি বছর সময় অতিবাহিত হলেও তিনি এ বিষয়ে কোনো তদন্ত হয়নি।

প্রতিষ্ঠান থেকে সদ্য বিদায়ী অফিস সহকারী মুস্তাফিজুর রহমান জানান, আহছান উল্ল্যাহ ২০০৭ সালে এপ্রিল মাসে পদত্যাগ করে চাঁদপুর পল্লী বিদ্যুতে চাকরিতে যান। চার মাস চাকরি করে সেখানকার চাকরি হারিয়ে ভূয়া একটি মেডিকেল সার্টিফিকেট নিয়ে প্রধান শিক্ষক ও তৎকালীন সভাপতির সহযোগিতায় রেজুলেশনে ওভার রাইটিং করে চাকরিতে বহাল হয়। বিনিময়ে আর্থিক সুবিধা নেন প্রধান শিক্ষক এবং সভাপতি। এ বিষয়ের সমস্ত কাগজপত্র আমাদের সংগ্রহে রয়েছে। আওয়ামী লীগের সময়ে তিনি নিজেকে সরকারদলীয় লোক বলে দাবি করতেন এবং তদন্ত কার্যক্রম সহ এই সংশ্লিষ্ট কথা বললে তাকে ভয়ভীতি প্রদর্শন করতেন।

এ সকল অভিযোগের বিষয়ে মোঃ আহসানউল্লাহ বলেন, তিনি কখনো চাঁদপুর পল্লী বিদ্যুতে চাকরিরত ছিলেন না। এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হলে তিনি সংবাদকর্মীদের মামলা করার হুমকি দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রজ্জাক বলেন, রেজুলেশনে কারিগরি বিভাগের শিক্ষক মোঃ আহসানউল্লাহ পদত্যাগপত্রটি আমার হাতের লেখা তবে সেখানে আমার স্বাক্ষর নেই কেন সেটা জানিনা। রেজুলেশনে কিভাবে পদত্যাগপত্রের স্থানে চিকিৎসাপত্র লেখা হয়েছে এই বিষয়টি আমার জানা নেই। হয়তো আমার অনুপস্থিতিতে কেউ কাজটি করেছে।

এরআগে, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ জানান, বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহছান উল্ল্যাহর বিরুদ্ধে একটি অভিযোগ দেন প্রতিষ্টানের শিক্ষক কর্মচারীরা। যতদূর মনে পড়ে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়েছিলো। অভিযোগপত্রসহ সংশ্লিষ্ট ফাইলপত্র দেখে আরও তথ্য জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

আ.লীগের প্রভাবে জালিয়াতি’র মাধ্যমে শিক্ষকতায় দেড় যুগ আহছান উল্ল্যাহ

আপডেট সময় : 09:08:42 pm, Tuesday, 21 January 2025