আইনজীবী সহকারী শাহীন কবীর আর নেই
- আপডেট সময় : 09:51:01 pm, Saturday, 2 November 2024 227 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির সদস্য আলীপুর গ্রামের শাহিন কবির(৪০) ডেঙ্গু নভেম্বরজ্বরে তিআক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ দুপুর ০৩ টার সময় মৃত্যুবরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতিসহ আলীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ দিন ধরে সাতক্ষীরা জজ কোটে আইনজীবী সহকারী হিসেবে অত্যন্ত সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ শিশু সন্তানসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবুসহ সমিতির সকল সদস্য ও কর্মকর্তা বৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।শনিবার রাত ৮টার সময় জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে তার পারিবারিক সুত্র জানিয়েছেন।
























