সাতক্ষীরা 6:35 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

হাসিমুখে ফল উৎসব’—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:34:21 pm, Sunday, 19 July 2026 126 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও মানবিক দায়িত্ববোধ থেকে ‘হাসিমুখে ফল উৎসব’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত বিদ্যাশ্রম প্রবীণ আবাসন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজনে অংশ নিয়ে ভিবিডির স্বেচ্ছাসেবকরা প্রবীণদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং আম, কলা, আনারস, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমি ফল কেটে পরিবেশন করেন। এ সময় প্রবীণদের সঙ্গে গল্প, হাসি-আনন্দ ও আন্তরিক আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। এমন মানবিক আয়োজনে প্রবীণরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞ ও সম্মানিত মানুষ। তাদের পাশে দাঁড়ানো, সময় দেওয়া এবং ভালোবাসা ভাগাভাগি করা আমাদের নৈতিক দায়িত্ব। ‘হাসিমুখে ফল উৎসব’-এর মাধ্যমে আমরা তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও ভিবিডি সাতক্ষীরা এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা ডিভিশনের কমিউনিকেশন সেক্রেটারি ইব্রাহিম খলিল, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, তানভীর আনজুম খান, করিমন নেছা শান্তা, জেরিন, মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, হুমাইরা মিমিসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা জানান, সমাজের প্রবীণ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ‘হাসিমুখে ফল উৎসব’ সেই ধারাবাহিকতারই একটি অংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

হাসিমুখে ফল উৎসব’—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা

আপডেট সময় : 11:34:21 pm, Sunday, 19 July 2026