সাতক্ষীরা 6:46 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সিসি ক্যামেরা ভাংচুর করে সরকারী কর্মকর্তাদের ৩ মোটর সাইকেল চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:05:58 am, Tuesday, 11 July 2023 265 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা পাটকেলঘাটা থানার এক পুলিশ কর্মকর্তাসহ দুই সরকারী কর্মচারীর মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। সোমবার ১০ই জুলাই দিবাগত রাতে পাটকেলঘাটা বাজারের ছিদ্দিকিয়া মাদ্রাসার পাশের নিজাম ভূঁইয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। চুরির সময় চোরেরা আশপাশের সকল সিসি ক্যামেরা ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটানাস্থল পরিদর্শন করেছেন পাটকেলঘাটা থানা পুলিশ। ভুক্তভোগীরা হলেন, পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটন শেখ, এসিল্যান্ড অফিসের নৈশ প্রহরী তারিকুল ইসলাম ও সাতক্ষীরা সহকারী জজের স্টোনোগ্রাফার নাসির হোসেন।

পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক লিটন শেখ জানান, তিনি চাকুরী সুবাদে পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার পাশে নিজাম ভুইঁয়ার বাসায় ভাড়া থাকতেন। রাতে থানার কাজ সেরে প্রতিদিনের মত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ওঠে দেখেন তিনিসহ একই এ্যাপাটমেন্টেরর তরিকুল ইসলাম ও নাসির উদ্দীনের নামে দুই সরকারী কর্মকর্তার মোটর সাইকেল চুরি হয়ে গেছে।

ভূমি অফিসের কর্মচারী তারিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত আমরা নিচ তালায় গাড়ী রেখে উপরে ঘুমায়। নিচে কেউ থাকে না, এই সুযোগে রাতের কোন এক সময় চোরেরা গেটের তালা ভেঙ্গে পাটকেলঘাটা থানার এসআই লিটন শেখের পালসার, আমার টিভিএস ও অপর ভাড়াটিয়া নাসির উদ্দীনের ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। পরে ফজরের আজানের সময় নামাজ পড়তে উঠলে বিষয়টা নজরে আসে। তিনি আরো জানান, চোর চক্রটি সমবায় ট্রেডার্সের দোকানের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। এছাড়া ক্যাশ বাক্সে থাকা সামান্য কিছু টাকা, একটি ব্যাটারী, মাউস নিয়ে পালিয়ে গেছে। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মাহামুদ হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সিসি ক্যামেরা ভাংচুর করে সরকারী কর্মকর্তাদের ৩ মোটর সাইকেল চুরি

আপডেট সময় : 12:05:58 am, Tuesday, 11 July 2023