সাতক্ষীরা 8:43 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:09:15 pm, Tuesday, 4 February 2025 231 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, সুন্দরবন ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ আলতাপ হোসেন, জেলা ক্রিকেট কোর্স মোঃ ফজলুর করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক মোঃ আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী পারভীন প্রমুখ।
উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমী এবং তালা ক্রিকেটার একাডেমী। সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে।

এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করতে হবে। খেলোয়াড়রা এক এক জন রোলমডেল আইকন হিসেবে কাজ করে। তোমরা কারোর উপরে নির্ভরশীল হবে না, সেভাবে প্রস্তুতি নেবে। খেলোয়াড়রা শুধুমাত্র খেলোয়া না, সে একজন অভিনেতা। খেলার মাধ্যমে সবাইকে আনন্দ দিয়ে থাকে। খেলা খেলোয়াড়দের এবং দর্শকদেরকে ও সুস্থ রাখে। সাতক্ষীরায় সারাবছর খেলাধুলা চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক

আপডেট সময় : 04:09:15 pm, Tuesday, 4 February 2025