সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সীমান্তে এক’শ বোতল ফেনসিডিলসহ আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 01:34:19 am, Tuesday, 9 July 2024 198 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে এক’শ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারিকে আটক
করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে সদরের শ্রীরামপুর নবাতকাটি এলাকায় এআটকের ঘটনা ঘটে।
আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ তহিদুল হাসলাম (২৬)। সে সদরের শ্রীরামপুর গুচ্ছগ্রামের মোঃ আরিজুল বিশ্বাস এর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তের শ্রীরামপুর নবাতকাটি এলাকায় এসআই দেব কুমার দাস, এএসআই মোঃ নাসির উদ্দিন, এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে। এসময় ভারত থেকে চোরাপথে আসা এক’শ বোতল ফেনসিডিল সহ এক ব্যাক্তিকে আটক করাহয়।
এবিষয়ে সাতক্ষীরা থানার নিয়মিত মাদক মামলা দেওয়া হয়েছে। মামলা নং-১৩।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























