সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
- আপডেট সময় : 01:09:38 am, Thursday, 28 November 2024 232 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা।।
আজ বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম স্যার ও উপাধ্যক্ষ আল মুস্তানসীর বিল্লাহ স্যারের সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম স্যারকে জুলাই গন অভ্যুত্থানের একটি দেয়ালিকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন,সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আহ্বায়ক আল শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক ,সাইফুল ইসলাম, মহিন শেখ,জি. এম আবদুল্লাহ,জেসমিন সুলতানা দিয়া,সদস্য সচিব মোঃ ইকবল হোসেন,যুগ্ম সদস্য সচিব মোঃ নূরে আলম সোহাগ,এম এম জাহাঙ্গীর আলম,
মো: আলমামুন হোসেন ফারহান ,মোঃ ইমরান নাজির,সজীব মন্ডল,কার্যকারী সদস্য- কাজী মহিউদ্দীন, নাহিদ হাসান ফারদিন, সাগর হোসেন প্রমুখ।

























