সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক রহমতুল্লাহ পলাশকে শুভেচ্ছা জানালো জাতীয়তাবাদী কর্মজীবী দল
- আপডেট সময় : 08:56:53 pm, Saturday, 31 May 2025 245 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক জনাব রহমতুল্লাহ পলাশকে।
শনিবার (৩১ মে ২০২৫) সন্ধ্যা ৭টায় এক সৌজন্য অনুষ্ঠানে এই শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাব হোসেন, সদস্য সচিব আবুল হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এস এম আজিজুল হক ও সোহেল রানা, অ্যাডভোকেট জি এম জাকির হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বিএনপির রাজনীতিতে রহমতুল্লাহ পলাশ ভাইয়ের সক্রিয়তা, নেতৃত্বগুণ এবং নিষ্ঠা সংগঠনের অগ্রযাত্রাকে বেগবান করবে। তাঁর নেতৃত্বে সাতক্ষীরায় বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আমরা আশাবাদী।”
এ সময় সকল নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।
























