সাতক্ষীরা 9:33 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:50:03 pm, Tuesday, 10 November 2026 22 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেক্স: সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি জেলা কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম এবং বেসরকারি কারা পরিদর্শকবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কয়েদিদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের জীবনযাপন ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
এ সময় তিনি নারী কয়েদিদের জন্য পরিচালিত সেলাই প্রশিক্ষণ কার্যক্রম এবং পুরুষ কয়েদিদের আরবি ও বাংলা ভাষা শিক্ষাদান কার্যক্রম পরিদর্শন করেন। কয়েদিদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের লক্ষ্যে পরিচালিত এসব উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া কারাগারের রান্নাঘর পরিদর্শন করে কয়েদিদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও পুষ্টিগুণ যাচাই করেন। পাশাপাশি ক্যান্টিন, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার ঘুরে দেখে সেখানকার সুযোগ-সুবিধা এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে যুবক বয়সী কয়েদিদের মানসিক বিকাশ নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও মানসিক কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে নারী কয়েদিদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়গুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল কারাগারের পরিবেশ, কয়েদিদের জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা, খাবারের গুণগত মান এবং সংশোধন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পরিদর্শন কারাগারের সেবার মান উন্নয়ন, কয়েদিদের মানবিক মর্যাদা নিশ্চিতকরণ এবং তাঁদের স্বাভাবিক জীবনে পুনরায় ফিরে আসার পথ সুগম করতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

আপডেট সময় : 08:50:03 pm, Tuesday, 10 November 2026